২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির মধ্যেই লড়াই বাড়ছে ইউক্রেইনে

পুর্ব ইউক্রেনে সরকার ও রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও লড়াই বাড়ছে। কয়েকটি এলাকায় গোলা হামলার খবর এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

অঞ্চলটির সবচেয়ে বড় শহর দোনেৎস্কে শোনা গেছে গোলা হামলার শব্দ। যে এলাকাটিতে এ পর্যন্ত যুদ্ধবিরতি পরিলক্ষিত হয়েছে।

বন্দরশহর মারিউপুলের কাছের জায়গাগুলোতে গোলা হামলার জন্য বিদ্রোহীদেরকে দোষারোপ করেছে ইউক্রেইন সেনাবাহিনীর কয়েকটি সূত্র।

রাশিয়া, ইউক্রেইন, ফ্রান্স এবং জার্মানি ফোনে আরো আলোচনা করার পর এ লড়াই শুরু হয়।

দোনেৎস্কে উত্তরের বিমানবন্দরের দিকে নতুন করে বেশির ভাগ লড়াই হয়েছে। দুইদিকেই গোলা ছোড়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। যদিও তা যাচাই করা যায়নি।

আরো দক্ষিণের দিকে, ইউক্রেইনের সরকারি বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিদ্রোহী ইউনিটগুলো শিরোকিনী গ্রামে হামলা চালিয়েছে। এতে এক সেনা মারা যায়। মারিউপোলেও গোলা ছোড়া হয়।

ইউরোপে দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন (ওএসসিই) ও দিবালিৎসিভ শহরের কাছে আরো বেশি গোলা হামলার খবর পাওয়ার কথা জানিয়েছে। শহরটিতে পর্যবেক্ষকরা প্রবেশ করতে পারছেন না। বুধবারের লড়াইয়ে কৌশলগত একটি শহর বিদ্রোহীদের দখলে চলে গেছে।