সিরিয়ায় বিমান হামলায় নিহত ৮২
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত একটি কেন্দ্রে বিদ্রোহীদের রকেট হামলার পর দামেস্কর বাইরে একটি এলাকায় সিরিয়ার বিমান বাহিনীর হামলায় ৮২ জন নিহত হয়।
‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিমান বাহিনী বৃহস্পতি ও শুক্রবার পূর্বাঞ্চলীয় ঘৌউতা এলাকায় ৬০ টি বিমান হামলা চালিয়েছে। নিহতদের ১৮ জন শিশু এবং ১১ জন যোদ্ধা।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শুক্রবার বলেছে, সেনাবাহিনী বহু সন্ত্রাসীকে নিরমূল করেছে। তাদের বেশিরভাগই পুর্ ঘৌতা এলাকার ইসলাম আরমি সংগঠনের। সেনাবাহিনী জাবর এলাকাতেও কয়েকদফা বিমান হামলা চালানোসহ জামালকা এবং ইরবিনে বিশেষ অভিযান চালিয়েছে।
