২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

তাইওয়ানের রাজধানী তাইপের একটি নদীতে ট্রান্স এশিয়ার বিমানের বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2015, 10:53 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১২ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাইওয়ানের কর্মকর্তারা।

বুধবার সকালে দুর্ঘটনায় পড়া ট্রান্স এশিয়ার জিই২৩৫ বিমানটিতে মোট ৫৮ জন আরোহী ছিলেন। এদের মধ্যে মূল-ভূখণ্ড চীন থেকে আসা ৩১ জন পর্যটক ছিলেন।

তাইপের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি শহরের ভবনগুলোর মধ্যদিয়ে এগিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এর একপাশের পাখা একটি সড়ক সেতুতে ধাক্কা খায়। এর পরপরই বিমানটি কাছের একটি ছোট নদীতে বিধ্বস্ত হয়।

বিমানটির ১৫ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএ)। এদের মধ্যে তিনজন চীনা পর্যটক।

নিহতদের মধ্যে বিমানটির পাইলট ও সহকারী পাইলট রয়েছেন বলে জানিয়েছে সিএএ।

পুরনো খবর:

তাইওয়ানের বিমান বিধ্বস্ত, নিহত ২৩