২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারঝড়ের কবলে শিকাগো

এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বড় ধরনের তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

এক ফুটের বেশি ৩০ সেন্টিমিটার)বরফে ঢাকা পড়ায় মিডওয়েস্ট থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত সব স্কুল বন্ধ হয়ে গেছে।

জাতীয় আবহাওয়া দপ্তর ঝড়ের পূর্বাভাস দেয়ায় শিকাগো পাবলিক স্কুলসহ ডেট্রয়েট, বোস্টন, রোডে আইল্যান্ডের স্কুলগুলোতে সোমবারের ক্লাস বন্ধ করা হয়েছে।

গত সপ্তাহে তুষারঝড় হয়ে যাওয়ার পর আবার এ ঝড় ধেয়ে আসছে। গত সপ্তাহে তুষারঝড়ের কবলে পড়ে পূর্ব-উপকূলের বেশকিছু অংশ। বিশেষ করে নিউ ইংল্যান্ডের রাজ্যগুলো। তিন ফুট বরফে ঢাকা পড়ে রাস্তাঘাট।

এ সপ্তাহেও ম্যাসাচুসেটস এ একফুটের বেশি তুষারপাত এবং নিউ ইয়র্কে তিন থেকে ৬ ইঞ্চি পর্যন্ত এবং বোস্টনে এক ফুট তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

তুষারপাতের আভাসে ম্যাসাচুসেটসে বিচারবিভাগের কাজও বন্ধ করা হয়েছে।শিকাগোতে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট এবং আরো ২ হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব হয়েছে।

প্রবল তুষাড়ঝড়ের সময়টিতে দক্ষিণাঞ্চলীয় নিউ ইংল্যান্ডে ঘন্টায় এক থেকে ২ ইঞ্চি হারে তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। এতে করে গাড়ি চালানো খুবই কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।