২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমছে

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে ২ লাখ ৫২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেকারত্বের হার ৫ দশমিক ৮ থেকে কমে ৫ দশমিক ৬-এ নেমে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 11:07 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

দেশটির শ্রম বিভাগের সূত্রে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নতুন এই কর্মসংস্থানের সুযোগগুলো ২০১৪ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সৃষ্টি হয়েছে।

২০০৮ সালের জুনের পর থেকে বেকারত্বের হার এবারই সবচে কম।

মার্কিন শ্রমবিভাগ জানিয়েছে, কর্মসংস্থানের এই সুযোগ আশাতীত। ব্যবসা, নির্মাণখাত, স্বাস্থ্য এবং খাদ্যখাতে কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে।

পাশাপাশি, ডিসেম্বরে খণ্ডকালীন কাজের সুযোগের ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে বলে জানা গেছে।

বেকারত্বের হার কমার একটি বড় কারণ হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কাজ পাওয়ার চেষ্টা করেছেন।

২০১৪ সালজুড়ে প্রতিমাসে গড়ে ২ লাখ ৪৬ হাজার মানুষকে চাকরি দেয়া হয়েছে।