২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে বাড়িতে আলি

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলি। মূত্রনালীতে গুরুতর সংক্রমণের কারণে ডিসেম্বরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 03:18 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ান আলিকে মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর বাসায় ফিরে যান বলে বিবিসি জানিয়েছে।

আলির পারিবারিক মুখপাত্র বব গান্নেল বলেন, ৭২ বছর বয়সী এই সাবেক মুষ্টিযোদ্ধা এখন পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন। তার পরিবার তাদের সমর্থন দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

১৯৮৪ সালে পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে অবসর নেয়ার পর থেকেই আলি পারকিনসন রোগে ভুগছেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ আলি মানবতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি সর্বশেষ জনসমক্ষে এসেছিলেন।

তবে আলি যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তার নাম প্রকাশ করা হয়নি।