উত্তর নাইজেরিয়া থেকে আরো ৪০ জনকে অপহরণ
উত্তর নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে হানা দিয়ে ৪০ জন বালক ও তরুণকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
বুধবারের এ অপহরণ বোকো হারাম জঙ্গিদের কাজ বলে অভিযোগ করেছে মালারি গ্রামের স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্রগুলো।
ইসলামপন্থি উগ্র এ জঙ্গিগোষ্ঠীটি ব্যাপকহারে অপহরণের ঘটনা ঘটিয়ে বিশ্বব্যাপী কুখ্যাতি কুড়িয়েছে।
মালারি গ্রামের প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জারামি জানিয়েছেন, বুধবার রাত ৮টার দিকে বন্দুকধারীরা গ্রামে প্রবেশ করে, তাদের কাছে অনেক অস্ত্রশস্ত্র থাকলেও একটি গুলিও করেনি আর কাউকে খুনও করেনি।
গ্রাম থেকে দৌড়ে মাইদুগুরি শহরে পালিয়ে আসা জারমি আরো বলেন, “ভয়ে লোকজন তাদের ঘরবাড়ি ছেড়ে দৌড়াদৌড়ি করে পালাতে শুরু করে। কিন্তু বন্দুকধারীরা তাদের অবাধ্য না হওয়ার জন্য সবাইকে সতর্ক করে দেয়।”
আবুবকর শেকাউ
