সিরিয়ায় তিনমাসে ১ হাজারের বেশি জঙ্গি নিহত
সিরিয়ায় যুক্তরাষ্টের নেতৃত্বাধীন বিমান হামলায় তিনমাসে অন্তত ১ হাজার ১৭১ জন নিহত হয়েছে। এর বেশিরভাগই ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ একথা জানিয়েছে।
সংগঠনটির প্রধান রমি আব্দুলরহমান রয়টার্সকে বলেন, নিহতদের মাত্র ৫২ জন বেসামরিক নাগরিক। তবে তার কর্মীদের নেটওয়ার্ক বলেছে, সেপ্টেম্বরের শেষ দিকে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে কট্টরপন্থি ইসলামি জঙ্গিদের মধ্যে নিহতের সংখ্যা সম্ভবত বেশি।
তিনি বলেন, অভিযানের প্রথম মাসের তুলনায় সেপ্টেম্বরের শেষ দিক থেকে জঙ্গিদের ওপর বিমান হামলা কমিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রবাহিনী।
