আইএস মোকাবেলায় আরো মার্কিন সহায়তা চায় ইরাক
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে ইরাকি নিরাপত্তা বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো সহযোগিতা চেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
সরকার ও গণমাধ্যম কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সফররত বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের সঙ্গে মঙ্গলবার বাগদাদের গ্রিন জোনে নিজ কার্যালয়ে বৈঠককালে আবাদি ওই সহায়তা চান।
ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে আবাদির কার্যালয় বলেছে, দুইজনের বৈঠকে আন্তর্জাতিক জোটের সঙ্গে সামরিক অভিযান সমন্বয়ের বিষয়টি ছাড়াও ইরাকি বাহিনীকে বিমান হামলায় আরো সহায়তা করাসহ অস্ত্র দেয়া এবং প্রশিক্ষণ ও পরামর্শ সহায়তাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর কাছ থেকে”।
আইএস জঙ্গিদের সঙ্গে লড়তে ইরাকি বাহিনীর আরো ভারী অস্ত্র এবং সেই সঙ্গে বিমান হামলা সহায়তাও প্রয়োজন বলে হেগেলকে জানিয়েছেন আবাদি।
আইএস এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান নিয়ে আলোচনা করতে মঙ্গলবার আকস্মিক সফরে ইরাকে যান হেগেল।
