২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: সুনামি সতর্কতা প্রত্যাহার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর জারি করা সুনামি সতকর্তা তুলে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 08:07 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

দেশটির পূর্বাঞ্চলের মালাকা দ্বীপপুঞ্জের কাছে সাগরের তলদেশে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিলো।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র মালাকা দ্বীপের টেরনাতি থেকে ১৩৪ কিমি উত্তরপশ্চিমের সাগরে এবং উৎপত্তি ৪৭ কিমি গভীরে।

ভূমিকম্পের পরপরই ৯ সেন্টিমিটার উঁচু একটি ঢেউ ইন্দোনেশিয়ার জেইলল দ্বীপে আছড়ে পড়ে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তার।

এদিকে প্রথম ভূমিকম্পের পর সুলাউইসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার আরো একটি ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ২০০৪ সালে দেশটির বান্দা আকেহ উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিকে দুই লাখ ৩০ হাজার মানুষ মারা যায়।