২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫৮

পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্ততপক্ষে ৫৮ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 12:42 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

শুক্কুর জেলার তেরি বাইপাস সড়কে এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ।

বাসটি চলন্ত অবস্থায় এর চালক ঘুমিয়ে পড়ায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

করাচি থেকে সোয়াতের উদ্দেশে ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। বাকি যাত্রীদের অবস্থা সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।