শেষ দুই মার্কিনীকে মুক্তি দিল উত্তর কোরিয়া
শেষ দুজন মার্কিন বন্দিকেও মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়ে বলে জানিয়েছে সিনহুয়া।
বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের নাগরিক কেনেথ বায়ে ও ম্যাথিউ টড মিলারের উত্তর কোরিয়া ছাড়ার অনুমতি পাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তারা তাদের বাড়ি ফিরেছেন।”
ওই দুই বন্দীর মুক্তির বিষয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনা করেন। ক্ল্যাপার সদ্য মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিকের সফরসঙ্গী হন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে গত ২১ অক্টোবর আমেরিকার আরেক বন্দি জেফ্রি ফউলকে মুক্তি দেয় উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ৪২ বছর বয়সী কেনেথ বায়ে এবং ২৪ বছর বয়সী মিলার প্রায় দুই বছর সাত মাস ধরে উত্তর কোরিয়ার কারাগারে ছিলেন। তাদেরকে ১৫ ও ৬ বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়েছিল পিয়ংইয়ং।
