২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরনের অভিযানে বন্ধ হচ্ছে ৪শ’ অবৈধ ওয়েবসাইট

১৬টি ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের বড় ধরনের যৌথ অভিযানে বন্ধ করে দেয়া হচ্ছে ৪শ’রও বেশি অবৈধ ওয়েবসাইট। গণমাধ্যমের একটি প্রতিবেদনে শুক্রবার একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 10:10 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

এসব সাইটে মাদক ও অস্ত্রসহ নিষিদ্ধ বিভিন্ন দ্রব্য বিক্রি করা হত। অভিযান চালিয়ে ‘সিল্ক রোড টু’ এর মতো এ সাইটগুলো বন্ধের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এগুলো পরিচালনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাইটগুলো ‘দ্য টর নেটওয়ার্ক’ এর মাধ্যমে পরিচালিত হত। প্রচলিত ‘সার্চ ইঞ্জিন’ দিয়ে এ সমন্ত সাইটে প্রবেশ করা যায় না। টর নেটওয়ার্ক এর মাধ্যমে হাজার হাজার অবৈধ সাইট পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সিল্ক রোড টু পরিচালনাকারী ব্ল্যাক বেনথালসহ আরো ছয় জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। যুক্তরাজ্যের ‘দ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি’ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

এ অভিযান ‘সাইবার ক্রাইমের বিরুদ্ধে যুদ্ধে’ একটি বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর মাদকের অনলাইন বাজার সিল্ক রোড বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর আবার তা চালু হয়।

ইউরোপোল এর ইউরোপিয়ান সাইবারক্রাইম সেন্টারের প্রধান ট্রোয়েলস ওয়েরটিং বলেন, “আজ আমরা তাদের একসঙ্গে খুঁজে বের করেছি। আমরা খুবই কার্যকরভাবে ভয়ঙ্কর অপরাধ চক্রের অবকাঠামো সরিয়ে ফেলতে পেরেছি। যেগুলো পরিকল্পিত অপরাধ সংগঠনে সহায়তা করত।”

এই অভিযান কারিগরি দিক থেকেও পুলিশের উন্নতির প্রমাণ দিচ্ছে। পুলিশ এখন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবৈধ নেট সার্ভারগুলোর পেছনের মানুষটিকে ধরতে সক্ষম হচ্ছে।