২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াগায় নিহত ৫৫, পতাকা উত্তোলন পর্ব বন্ধ

ভারতসংলগ্ন পাকিস্তানের ওয়াগা সীমান্তে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। রোববারের এ ঘটনায় টানা তিনদিনের জন্য সীমান্তরক্ষীদের কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলন পর্ব বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 05:26 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

১৯৭১ সালের পর এই প্রথম ওয়াগা সীমান্তে এ কর্মসূচি বন্ধ করা হল বলে মনে করা হচ্ছে।

দু’দেশের ওয়াগা সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের অংশে একটি তল্লাশিকেন্দ্রে সন্ধ্যার দিকে এ বোমা বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানের তালেবান গোষ্ঠী এ বোমা হামলার দায় স্বীকার করেছে। একইসঙ্গে হামলা দায় স্বীকার করেছে অন্য দুটি জঙ্গি দলও। এর মধ্যে রয়েছে জুনদুল্লাহ জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের তালেবান দল জামাত-উল-আহরার।

ভরতীয় কর্মকর্তারা বলেছেন, সীমান্ত নিরাপত্তা বাহিনী শোক পালন করতে দেয়ার জন্য তিনদিন পতাকা উত্তোলন কর্মসূচি বন্ধ রাখার পাকিস্তানের অনুরোধে তারা রাজি হয়েছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই প্রথম আমরা সীমান্তে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ বন্ধ করছি। কারগিল যুদ্ধের পরও যে রেওয়াজ বন্ধ হয়নি।

ওয়াগা সীমান্তে রোববারের ওই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে সব রকম সাহায্য সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

পুরনো খবর:

পাক-ভারত সীমান্তে আত্মঘাতী বোমায় নিহত ৪৫