গিনিতে নৌ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, নিখোঁজ ৩০
পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশ গিনিতে যাত্রিবাহী একটি নৌকার সঙ্গে একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় অন্ততপক্ষে ৯ জন মারা গেছেন। এতে নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন।
শনিবার দেশটির কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
দেশটির দক্ষিণের ফোরিকারিয়াহ্ জেলার কাছে সমুদ্রে দুর্ঘটনা কবলিত নৌকাটি ডুবে যায়। নৌকাটির ১৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
