‘এইডস এর পর সবচে বড় চ্যালেঞ্জ ইবোলা’
পশ্চিম আফ্রিকায় এইডস এর প্রাদুর্ভাবের পর থেকে ইবোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা কর্মকর্তা থমাস ফ্রিডেন।
ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টারের(সিডিসি)পরিচালক ফ্রিডেন বলেন, বিশ্বকে দ্রুত কাজ করতে হবে যাতে করে ইবোলা ‘পরবর্তী এইডস’ মহামারি হয়ে না দাঁড়ায়।
ইবোলা সঙ্কট নিয়ে বিশ্ব ব্যাংকের উচ্চপর্যায়ের একটি ফোরামে কথা বলছিলেন ফ্রিডেন।
ইবোলা সংক্রমণে মারা গেছে ৩ হাজার ৮৬০ জন। বেশির ভাগ মৃত্যুই ঘটেছে পশ্চিম আফ্রিকায়। এর মধ্যে স্বাস্থ্যকর্মী মারা গেছে ২শ’র বেশি।
এ সপ্তাহের শুরুর দিকে আফ্রিকার বাইরে প্রথম প্রাণঘাতী এ ভাইরাস আক্রান্ত হন এক স্প্যানিশ নার্স।
ফ্রিডেন বলেন, আমি বলব জনস্বাস্থ্যে আমি ৩০ বছর ধরে কাজ করছি। এরকম একটিমাত্র জিনিসই ছিল এইডস।
ইবোলা মোকাবেলায় আরো ত্রাণের জন্য আবেদন জানিয়েছেন ভাইরাসটি মহামারি আকারে ছড়িয়ে পড়া তিনটি দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং গিনির প্রেসিডেন্টরা।
