২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে গুলি, নিহত ৩

তামিল নাড়ু রাজ্যের কালপাককাম পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক প্রধান কনস্টেবলের গুলিতে ৩ সহকর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 02:11 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

বুধবারের এ ঘটনায় সিআইএসএফ’র অপর দুই সদস্য মারাত্মক ভাবে আহত হয়েছেন।

জানা গেছে, নিহত ৩ জনের মধ্যে একজন অতিরিক্ত সাব ইন্সপেক্টর এবং দু’জন প্রধান কনস্টেবল।

এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান কনস্টেবল বিজয় প্রতাপ সিংকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় সকাল সোয়া ৫টায় এ ঘটনা ঘটেছে।

রোল কলের জন্য সকালে সবাই দাঁড়ানোর পর প্রধান কনস্টেবল ৯এমএম কার্বন গান দিয়ে গুলি ছোঁড়েন। এতে ৩ সঙ্গে সঙ্গেই প্রাণ হারান।

তবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক তৎপরতায় এ ঘটনা তেমন কোনো বিঘ্ন সৃষ্টি করেনি বলে মাদ্রাজ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক জানিয়েছেন।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী।

এই বাহিনী দেশটির পরমাণু ও অ্যারোস্পেস স্থাপনা, শিল্প ইউনিট ও বেসরকারি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।