২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি গুলিতে ৪ ভারতীয় আহত

বিতর্কিত কাশ্মির সীমান্ত অঞ্চলে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গুলি বিনিময়কালে চার ভারতীয় বেসামরিক লোক আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Oct 2014, 03:12 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

মঙ্গলবার পাকিস্তানি বাহিনী ভারতীয় ৪০ সীমান্ত সেনা অবস্থান ও আশপাশের ২৫টি গ্রাম লক্ষ্য করে গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভারতী পুলিশ কর্মকর্তা উত্তম চান্দ।

ভারতীয় বাহিনীও পাল্টা গুলিবর্ষণ ও মর্টার গোলা নিক্ষেপ করে জবাব দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

চান্দ বলেছেন, “আগের রাতের তুলনায় আজ গোলাগুলির তীব্রতা অনেক কম।”

সোমবারের গোলিগুলিতে পাঁচ ভারতীয় বেসামরিক ও চার পাকিস্তানি বেসমারিক লোক নিহত হয়েছেন। এ সময় বহু লোক আহত হয়েছেন।

২০০৩ সালের পর এটিই সীমান্তবর্তী ওই অঞ্চলে একদিনে সবচেয়ে বেশি বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা।

গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হওয়ার পর থেকে এক অপরকে অভিযুক্ত করে আসছে।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, শুক্রবার ভারতের দিক থেকে “বিনা উস্কানিতে” গুলিবর্ষণ শুরু করা হলে শত্রুতা শুরু হয়।

বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, সোমবার ঈদ উল আযাহা উৎসব উদযাপন করার সময় “কোনো ধরনের তোয়াক্কা না করে” গুলিবর্ষণ করা হয়েছে।

অপরদিকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তে হামলার শিকার হলে ভারতের নতুন সরকার আরো আক্রমণাত্মকভাবে এর জাবাব দিবে, পাকিস্তানকে এ বিষয়টি বুঝতে হবে।

“আমাদের বেসামরিক লোক যদি নিহত হয়, তাহলে জাবাব দেয়ার সব অধিকার ভারতের আছে,” মঙ্গলবার হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি।