২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির সাবেক প্রেসিডেন্ট ‘বেবি ডক’ মারা গেছেন

হাইতির সাবেক শাসক জ্যা ক্লদ “বেবি ডক” দ্যুভালিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মারা গেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 10:31 AM

Updated : 25 Apr 2022, 04:47 PM

বিবিসি জানিয়েছে, হাইতির স্বাস্থ্যমন্ত্রী ও দ্যুভালিয়ারের এক সময়ের সহযোগী রেনল্ড জর্জেস বেবি ডকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

হাইতির রাজধানী পোট আউ প্রিন্সের নিজ বাড়িতে সাবেক এই স্বৈরশাসকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি।

দ্যুভালিয়ার হাইতির কুখ্যাত স্বৈরশাসক ফ্রাঁসোয়া “পাপা ডক” দ্যুভালিয়ারের সন্তান। ১৯৭১ সালে মাত্র ১৯ বছর বয়সে বেবি ডক তার বাবার মৃত্যুর পর “আজীবন প্রেসিডেন্ট”র খেতাব নিয়ে ক্ষমতাসীন হন।

প্রেসিডেন্ট হিসেবে শপথকালে বেবি ডক বিশ্বের সর্বকিনিষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন।

পশ্চিম গোলার্ধের সবচেয়ে গরিব দেশের এই তরুণ প্রেসিডেন্ট বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। জনগণের ব্যাপক দারিদ্র সত্বেও ১৯৮০ সালে রাষ্ট্রিয় খরচে নিজের বিয়ের অনুষ্ঠান করেন। ওই সময়ে বিয়েতে ৫০ লাখ ডলার খরচ করা হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।

দুর্নীতি, মানবাধিকারের লঙ্ঘণ এবং দমনমূলক শাসনের অভিযোগে ১৯৮৬ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে তিনি ফ্রান্সে পালিয়ে যান। সেখান থেকে ২০১১ সালে দেশে ফিরে আসেন।

দেশে আসার পরপরই তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়। ২০১৩’তে শেষ বারের মতো আদালতে হাজিরা দেয়ার পর তার বিচার কাজ স্থগিত রাখা হয়েছিল।