২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে হামলায় ৯ শান্তিরক্ষী নিহত

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি বহরে হামলা চালিয়ে অন্তত নয়জন সেনাকে হত্যা করেছে অজ্ঞাত অস্ত্রধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Oct 2014, 11:24 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মনেকা ও আনসংগু এর মাঝামাঝি একটি এলাকায় শান্তি রক্ষীরা হামলার শিকার হন।

মালির উত্তরাঞ্চলে আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামপন্থি জঙ্গিদের দমনে জতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। শুক্রবার হামলার শিকার সেনারা নাইজারের নাগরিক বলে জানা গেছে।

শান্তিরক্ষীদের সহায়তায় মালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে উত্তরাঞ্চলে জঙ্গিদের অপতৎপরতার কারণে সেখানে দুই বছর আগে ফ্রান্সও সেনাবাহিনী পাঠায়।

গত মাসেও মালিতে জঙ্গিদের হামলার শিকার হয়েছিল শান্তিরক্ষীতে দায়িত্বরত কানাডার সেনারা।