২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শহরে আইএস’র হামলা জোরদার

সিরিয়ার উত্তরাঞ্চলীয় কোবানে শহরে অগ্রগতি অর্জন করছে ইসলামিক স্টেট (আইএস)। ওই শহরে তুমুল লড়াই চলার খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 06:28 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

তুরস্ক সীমান্ত জুড়ে গোলার আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। আইএস শহরটির কয়েক কিলোমিটারের মধ্যে অগ্রসর হয়েছে।

যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে আইএস এর দু’সপ্তাহবাপী হামলা বন্ধের চেষ্টা চালালেও দলটি লড়াইয়ে আগাতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার তুরস্কের প্রধানমন্ত্রী কোবানের পতন ঠেকাতে যথাসম্ভব সবকিছু করার পরামর্শ দেন। তুরস্কের পার্লামেন্ট ইরাক এবং সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে সামরিক ব্যবস্থার অনুমতি দেয়ার কয়েকঘন্টা পর আহমেত দাভুতগলু একথা বলেন।