২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসলামিক স্টেটের ১৬ জঙ্গি নিহত’

ইসলামিক স্টেটের (আইএস) ১৬ জঙ্গিকে হত্যা করেছে সশস্ত্র কুর্দিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 11:29 AM

Updated : 25 Apr 2022, 04:46 PM

বৃহস্পতিবার উত্তর সিরিয়ার কোবানে শহরের কাছে সুন্নি মুসলিমদের কট্টরপন্থী গোষ্ঠী আইএস’র এই সদস্যদের হত্যা করা হয় বলে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

আইএস’র যোদ্ধারা কুর্দি শহর কোবানের কাছাকাছি হালাঙ্গ গ্রামে কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি)সদস্যদের লক্ষ্যে পরিণত হন। আইএস যোদ্ধারা সেখানে কুর্দি যোদ্ধাদের আক্রমণ করে বসে।

অবজারভেটরি জানিয়েছে, কোবানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে অন্ততপক্ষে ৭ কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন।

এরআগে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছিল, আইএস যোদ্ধারা কুর্দি শহরটি থেকে কিছু দূরে অবস্থান করছেন। যদি তারা শহরটিতে ঢুকতে সক্ষম হন তবে সেখানে গণহত্যা সংঘটিত হতে পারে।

কোবানে ও তার আশপাশের শহরগুলোতে আইএস সদস্যরা বোমা হামলা চালানো শুরু করার পর থেকে লাখো কুর্দি তুর্কি সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

কুর্দি আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, তুরস্ক আইএসকে কোবানে শহরে কুর্দিদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে।