২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম জং উন ‘অসুস্থ’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অসুস্থ বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর এই প্রথম তার অসুস্থ হওয়ার খবর প্রকাশ পেল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Sep 2014, 11:33 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

৩ সেপ্টেম্বর একটি কনসার্টে উনকে সস্ত্রীক দেখা যাওয়ার পর থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমে আর তার কোনো ছবি দেখা যায়নি। এতে করে তার অসুস্থতা নিয়ে জল্পনা শুরু হয়।

বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উনের নির্ধারিত আসন শূন্য থাকায় তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন আরো জোরদার হয়।

২০১১ সালে কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম জং উন এবং এরপর এই প্রথম পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দেখা যায় নি।

গত ৩ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ের কনসার্ট অনুষ্ঠানে কিমকে খানিকটা খুড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল।

৩১ বছর বয়সি কিম জং উন বেশ মুটিয়ে গেছেন এবং এ কারণেই তার স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে বলে কোনো কোনো খবরে দাবি করা হয়েছে।