সিরিয়ায় আল কায়েদা ঘাঁটির ওপর হামলা
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)ও আল-কায়েদা জঙ্গিদের ঘাঁটির ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মঙ্গলবার সকালের দিকে চালানো বিমান হামলায় মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে একটি চক্রান্ত নস্যাৎ করেছে।
প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের অভ্যন্তরীন চক্রের এক খ্যাতনামা সাবেক সদস্য কুয়েতি বংশোদ্ভূত মোহসীন আল-ফাদলিকে আটক করা ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য।
ফাদলির মৃত্যুশোক পালনকারী সামাজিক গণমাধ্যমের ইসলামিক পোস্টে উত্তরপশ্চিম সিরিয়ায় চালানো বোমা হামলায় নিহতদের মধ্যে ফাদলি আছেন কিনা তা নিশ্চিত করা হয়নি।
খোরাসন এলাকায় দীর্ঘ নজরদারির পর এ হামলা চালানো হয়। আফগানিস্তান এবং পাকিস্তানে প্রবীণ কায়েদা যোদ্ধাদের রণক্ষেত্রের অভিজ্ঞতাসম্পন্ন আল কায়েদা যোদ্ধাদের নেটওয়ার্ক হিসাবে এলাকাটিকে বর্ণনা করেছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রবীণ এ আল কায়েদা যোদ্ধারা বহির্বিশ্বে হামলা চালাতে সিরিয়ায় স্বর্গরাজ্য গড়েছে।
