সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাত্রী বোঝাই একটি তেলবাহী ট্রাক গিরিখাতে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
রাজধানী বানগুই থেকে ৯৫ কিলোমিটার উত্তরপশ্চিমে ক্যামেরুন সীমান্তের কাছে প্রধান সড়কে শনিবার এই দুর্ঘটনা ঘটে।
বয়ালি শহরের পাশ দিয়ে যাওয়া ওই রাস্তা দিয়েই রাজধানীতে খাদ্য দ্রব্য ও পণ্য পরিবহন করা হয়।
বয়ালির সহ প্রধান ম্যাথুরিন জিবাদিন রয়টার্সকে টেলিফোনে বলেন, “তেলবাহী ট্রাকটির ওপর অনেক মানুষ ছিল। ট্রাকটি অন্য একটি যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গিরিখাতে পড়ে যায়।”
“এতে অন্তত ৩০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।”
