প্যারাগুয়েতে ৩.৪ টন গাঁজা জব্দ
প্যারাগুয়েতে আনুমানিক ৩ দশমিক ৪ টন গাঁজা জব্দ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলসীমান্তবর্তী পেদ্রো হুয়ান কাবাল্লেরো শহরের একটি বাড়িতে এই বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়।
ব্রাজিলে পাচারের আগে মাদক রাখার গুদাম হিসেবে এই বাড়িটি ব্যবহার করা হচ্ছিল।
গাঁজার পাশাপাশি ১.১ কেজি কোকেইনও উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ যখন বাড়িটিতে অভিযান চালায় তখন সেখানে কেউ ছিলেন না। তবে কিছু নমুনা পাওয়া গেছে যা থেকে পুলিশ এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্যারাগুয়ে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম গাঁজা উৎপাদনকারী রাষ্ট্র।
