১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী

তিনি বর্তমানে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতে শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী
প্রহ্লাদ যোশী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 01:05 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান সরে দাঁড়ানোর পর ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রহ্লাদ যোশী বলেন, “আমি বিনয়ের সঙ্গে এ দায়িত্ব গ্রহণ করছি।”

নতুন দায়িত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান তিনি। 

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুরু হওয়া আন্দোলনের মুখে এদিন পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনের ইতি টানে ককরোচ পার্টি।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে সরে দাঁড়ানো ধর্মেন্দ্র প্রধানের অবশ্য প্রশংসা করেছেন প্রহ্লাদ যোশী। 

তার ভাষায়, “গত চার থেকে পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়ন করেছেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। নতুন শিক্ষাব্যবস্থার কারণে দেশ অনেকটা এগিয়ে গেছে।”

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলনের ৩৬তম দিনে সরে দাঁড়ান ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, পরিস্থিতিকে ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ যেন কাজে লাগাতে না পারে, সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন

প্রশ্নফাঁসআন্দোলনকারীদের দাবি মেনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ