২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমায় স্কুলভ্যান বিধ্বস্ত, নিহত ৬

পাকিস্তানে বোমার আঘাতে একটি স্কুলভ্যান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 11:58 AM

Updated : 25 Apr 2022, 04:34 PM

মঙ্গলবার পাকিস্তানের পার্বত্যাঞ্চল বাজাউর এজেন্সিতে এই ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন টাঙ্গি এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে স্কুলভ্যানটি বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে দুই নারীশিক্ষক, তিন শিশু ও ভ্যানটির চালক রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।