২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় নতুন অস্ত্রবিরতিতে রাজি দু’পক্ষ

গাজায় নতুন করে ৭২ ঘন্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন পক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 11:57 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

গত সপ্তাহে মিশরের মধ্যস্থতায় একই ধরনের একটি অস্ত্রবিরতি হয়েছিল। শুক্রবার তিনদিনের ওই অস্ত্রবিরতি শেষের পর আবার মিশরের আহ্বানেই সাড়া দিয়ে নতুন এ বিরতিতে রাজি হল দুপক্ষ।

গাজার স্থানীয় সময় রাত ১২ টা থেকে এ অস্ত্রবিরতি শুরু হবে বলে মনে করা হচ্ছে। এ সময়ের মধ্যে আরো দীর্ঘস্থায়ী অস্ত্রবিরতির জন্য সময় পাবেন আলোচকরা।

ইসরায়েল গাজায় ৮ জুলাই থেকে হামলা শুরুর পর সহিংসতায় নিহত হয়েছে প্রায় ২ হাজার মানুষ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, নিহতদের ১,৮৯০ জনই ফিলিস্তিনি নাগরিক, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। বিপরীতে ইসরায়েলের পক্ষে ৬৭ জন সেনার মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সাধারণ ইসরায়েলি নাগরিক।

পুরনো খবর:

গাজার অস্ত্রবিরতি আলোচনা নিয়ে নতুন সংশয়