২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মলমূত্র রেখে গেলো ইসরায়েলিরা!

ফিলিস্তিনের গাজায় প্রায় একমাসের অভিযানে সহস্রাধিক নারী-শিশু ও বেসামরিক নাগরিক হত্যা ও স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

এছাড়াও অভিযানের সময় দখল করা বসত বাড়িগুলোতে তারা জাতিগত বিদ্বেষমূলক দেয়াল লিখন, আসবাবপত্র ভাংচুর এমনকি মলমূত্র ত্যাগ করে গেছে বলে যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

গাজায় প্রায় একমাস ধরে অভিযানের পর ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করে ৫ অগাস্ট স্থলবাহিনী প্রত্যাহার শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। অস্ত্রবিরতির সুযোগে ঘটনাস্থল পরিদর্শন করে গার্ডিয়ান পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক হ্যারিয়েট শেরউড এ প্রতিবেদন প্রকাশ করেন।

আহমেদ ওয়েদাত নামে গাজার এক বাসিন্দা শেরউডকে জানান, ইসরায়েলি সেনাদের স্থল অভিযান শুরুর দুই দিন পর গত ২০ জুলাই প্রাণ বাঁচাতে পরিবারের ১৩ সদস্যকে নিয়ে তিনি বাড়ি ছাড়েন।

১৮ দিন আশ্রয় কেন্দ্রে কাটানোর পর ফিরে এসে দেখেন, তার বাসার মেঝেতে ও অপ্রয়োজনীয় কাগজ ফেলার ঝুড়িতে মানব বিষ্ঠা রেখে গেছে ইসরায়েলি সেনারা। প্লাস্টিকের বোতল ভর্তি মূত্র/প্রস্রাব রেখে গেছে তারা।

স্থল অভিযানকালে ইসরায়েলি সেনারা ওই বাড়িটি দখল করে রেখেছিল বলে জানানো হয় গার্ডিয়ানের প্রতিবেদনে।

গাজায় ইসরায়েলি অভিযানে সেনাদের কামান গোলা ও বিমান থেকে ছোড়া বোমার আঘাতে প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক।

এক মাসের অভিযানে বেশ কয়েকবার অস্ত্রবিরতির ঘোষণা শুনে বাড়িতে ফেরার চেষ্টা করেছিলেন ওয়েদাতরা। প্রতিবারই তাদেরকে ফিরিয়ে দেয় দখলদার সেনাবাহিনী।

স্থল অভিযানের সময় বাসায় অবস্থানকালে এর সিঁড়িতে, খাবার টেবিলে এমন কি শোবার কক্ষে জাতিগত বিদ্বেষমূলক বিভিন্ন বক্তব্য লিখে যায় ইসরায়েলি সেনারা।

Image
সাংবাদিক হ্যারিয়েট শেরউড

সাংবাদিক হ্যারিয়েট শেরউড

চার তলা ভবনের সিঁড়িগুলোতে ‘ফাক হামাস’ (হামাস গোল্লায় যাক) এমন লেখা দেখতে পেয়েছেন বাসিন্দারা। এছাড়া, ‘বার্ন গাজা’ (গাজাকে পুড়িয়ে দাও), ‘গুড আরব ইজ ডেড আরব’ (আরবরা মৃতই ভাল) এ ধরনের কটূক্তি লেখা ছিল খাবারের টেবিলে। শোবার ঘরে ইসরায়েলি জাতীয় পতাকার মধ্যে থাকা ‘দ্য স্টার অব ডেভিড’ ( ছয় কোণের নীল রঙয়ের তারকা) এঁকে যায় সেনাবাহিনী। ৫২ বছর বয়সী ওয়েদাত বলেন, “গতকাল তিনবার এবং আজ দুইবার ঘরের মেঝে পরিষ্কার করলাম। তার পরেও উৎকট দুর্গন্ধ ছাড়াচ্ছে। ওই বাসার চারটি টিভি, একটি ঘড়ি এবং কম্পিউটার ও ঘরের অন্যান্য আসবাবপত্র নষ্ট করে গেছে সেনারা। এছাড়া, বাড়িতে বিপদকালের জন্য সঞ্চিত ১০ হাজার ডলারও সৈন্যরা চলে যাওয়ার পর থেকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন এই ফিলিস্তিনি। স্থল অভিযানের আগে বিমান থেকে ছোড়া গোলায় বিধ্বস্ত হয়েছিল বাড়িটির ছাদ। বাড়ির সীমান দেয়ালেও গোলার আঘাতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শোবার কক্ষে আরো ছবি এঁকে রেখেছিল সেনারা। এতে দেখানো হয়েছে বাড়ির দেয়াল ও তার কিছু দূরেই ইসরায়েলি সীমান্ত। বাড়ির জানালার ভাঙ্গা কাঁচের ফাঁক দিয়ে তিন কিলোমিটার দূরের ইসরায়েলি সীমান্তের দিকে আঙ্গুল তোলে ওয়েদাত বলেন, “সেনারা বুঝাতে চেয়েছে, সমীন্ত থেকে তোমরা বেশি দূরে নও।” বাড়িতে রেখে যাওয়া শেষ সম্বল ১০ হাজার ডলারও খোয়া যাওয়ায় এখন এর পুনঃনির্মাণ করা তার পক্ষে সম্ভব নয় বলে জানান ওয়েদাত। ঘটনাটি সম্পর্কে ইসরায়েলি সেনা বাহিনীর বক্তব্য জানার চেষ্টা করেছেন গার্ডিয়ান প্রতিবেদক। তবে এনিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ওই বাড়ি থেকে গাড়িপথে আধাঘণ্টার দূরত্বেই রয়েছে বেইত হানুন গার্লস স্কুল। স্থল অভিযানের সময় সেখানেও অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা। স্কুলের তত্ত্বাবধায়ক ফায়েজ গার্ডিয়ান প্রতিবেদককে জানান, ইসরায়েলি সেনারা স্থানে স্থানে মলত্যাগ করে গেছে। বোতল ভর্তি করে রেখে গেছে মূত্র। “এখানে তোমাদেরকে ধর্ষণ করা হবে। ভুলে যেওনা, এখনই তোমাদের মরার সময়।” বালিকা বিদ্যালয়টির ব্ল্যাক বোর্ডে এমন কথাও লিখে গিয়েছিল সৈন্যরা। অবশ্য ইসরায়েলি সেনাদের এ ধরনের লেখালেখির পাল্টা জবাব এসেছে হামাসের দিক থেকে।

সৈন্যরা চলে যাওয়ার পর সেখানে ফিরে আসে হামাসের সশস্ত্র দল কাসেম ব্রিগেডের অস্ত্রধারীরা।
কাসেম ব্রিগেডও দেয়ালে ইসরায়েল বিরোধী স্লোগান নিখে যায়।

“কুত্তারা--কাসেম ব্রিগেড তোদের শেষ করে দেবে। ইসরায়েলের পরাজয় হবেই,” -কাসেম বিগ্রেড।