২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা দেশগুলোতে পাল্টা ‘অবরোধ’ পুতিনের

পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা ও পৃষ্ঠপোষকতার অভিযোগে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক অবরোধের জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্স

>>, রয়টার্স

Published : 06 Aug 2014, 11:00 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

বুধবার ক্রেমলিনের গণমাধ্যম শাখা জানায়, যেসব দেশ রাশিয়ার ওপর বিভিন্ন রকম অবরোধের ঘোষণা দিয়েছে ওইসব দেশ থেকে কৃষিপণ্য আমদানির ওপর কড়াকড়ি আরোপ করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন।

রাশিয়ার ওপর অবরোধকারী দেশগুলো থেকে কৃষিপণ্য আমদানি নিষিদ্ধ কিংবা আমদানির পরিমাণ কমিয়ে আনার নির্দেশনা রয়েছে।

যেসব পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করার জন্যও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন পুতিন।

রাশিয়ার প্রভাব থেকে বেরিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে ইউক্রেইনের রাজনৈতিক বিভক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর কিয়েভের রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতা ত্যাগ করেন। এর পর থেকেই ইউক্রেইনের ওপর ইউরোপীয় ইউনিয়নের প্রভাব বাড়তে থাকে।

অন্যদিকে পূর্ব ইউক্রেইনে রুশপন্থি নাগরিকরা কেন্দ্রের শাসন থেকে বের হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আন্দোলন শুরু করে, যার ফলে অনেক এলাকায় নিয়ন্ত্রণ হারায় কিয়েভ।

রাশিয়া পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদেরকে উস্কে দিয়ে, তাদেরকে অস্ত্র ও সেনাবাহিনী দিয়ে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ওই অভিযোগে রাশিয়ার শীর্ষ রাজনীতিক, ব্যবসায়ী, ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর একের পর নিষেধাজ্ঞা দিতে থাকে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন।

রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্র-ইইউ’র

রাশিয়ায় কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, পুতিনের হুঁশিয়ারি