২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলায় ওয়াজিরিস্তানে ৩০ জঙ্গি নিহত

উত্তর ওয়াজিরিস্তানের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বিমান হামলা চালিয়ে অন্ততপক্ষে ৩০ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 04:17 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকার দাত্তাখেলে “জঙ্গিদের ছয়টি আস্তানা” গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

দাত্তাখেল জায়গাটি পশ্চিম ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

তবে ওই এলাকায় গণমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ থাকায় পাকিস্তান সেনাবাহিনীর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

জুন থেকে উত্তর ওয়জিরিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ৫৫০ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

অভিযান চলাকালে নিজেদের ৩০ সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছেন তারা।

সোমবার একই এলাকার একটু পূর্ব দিকে উজবেক জঙ্গিদের সঙ্গে পাল্টাপাল্টি গুলিবর্ষণে ৭ উজবেক ও অন্ততপক্ষে ২ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল সেনাবাহিনী।