কমেছে রৌসেফের সমর্থন
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সমর্থন দুই সপ্তায় কিছুটা কমে গেছে। এ ক্ষেত্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে এবং তখন নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধান থাকবে খুবই সামান্য।
বৃহস্পতিবার প্রকাশিত একটি জরিপে এসব তথ্য উঠে আসে।
ব্রাজিলের ভোটারদের মধ্যে রৌসেফের সমর্থন জুলাই মাসের শুরু থেকে কমে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। চলতি বছরের অক্টোবরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ডাটাফোলহা পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, রৌসেফের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দল পিএসডিবি পার্টির প্রার্থী আয়েসু নেভিসের সমর্থন অপরিবর্তিত রয়েছে। তার সমর্থনে রয়েছেন ২০ শতাংশ ভোটার।
কিন্তু অবস্থাদৃষ্টে দ্বিতীয় দফায় ভোট গড়াতে যাচ্ছে এবং তখন রৌসেফ ও নেভিসের মধ্যকার ব্যবধান থাকবে খুব সামান্যই আর তা ৪ শতাংশের মতো হতে পারে।
গ্লোবো টেলিভিশনের সন্ধ্যার খবরে এই জরিপের ফলাফল প্রচার করা হয়।
