২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরমুজে ছুরি মেরে গ্রেপ্তার!

স্ত্রীর সঙ্গে মনমালিন্য চলার সময় তরমুজে ছুরি চালিয়ে মামলার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের কেনাটিকাট অঙ্গরাজ্যের এক ব্যক্তি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jul 2014, 11:22 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

ঘরোয়া সহিংসতার দায়ে গত শনিবার কারমাইন সারভেলিনোকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তরমুজে ছুরি বসিয়ে সেটি রান্নাঘরের টেবিলের ওপর রেখেছিলেন সারভেলিনো।

থমেস্টন পুলিশ বিভাগের প্রধান জেমস ক্যাম্পবিল গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারের পর সারভেলিনোর বিরুদ্ধে হুমকি ও অস্বাভাবিক আচরণের অভিযোগ আনা হয়। অবশ্য ৫০০ ডলারের মুচলেকা দিয়ে এরই মধ্যে মুক্তি পেয়েছেন তিনি।

পুলিশ আরো জানায়, সারভেলিনোর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছাড়াছাড়ির পর্যায়ে রয়েছে। স্ত্রী তার বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একটি অভিযোগও করে যান।

থানা থেকে বাসায় ফিরে ওই নারী রান্না ঘরে ঢুকেই ছুরিবিদ্ধ তরমুজ দেখতে পান। তাকে ভয় দেখাতে তার স্বামী এমনটি করেছে বলে দাবি ওই নারীর।

পুলিশ জানায়, সারভেলিনো কোনো কথা না বলে রান্না ঘরে ঢুকে সেখানে থাকা একটি তরমুজে উপুর্যুপুরি ছুরি চালিয়ে বেরিয়ে আসেন।

“আমরা বিষয়টিকে পারিবারিক সহিংসতা হিসেবে দেখছি। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

সারভেলিনোর বিরুদ্ধে এখনো মাদক সংক্রান্ত কোনো অভিযোগ আনা হয়নি। কারণ তার স্ত্রীর করা অভিযোগটি এখনো তদন্তের পর্যায়ে রয়েছে।