ভারতে ট্যাক্সি দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু
ভারতের জম্মু অঞ্চলের কিসতার জেলার চেনাব নদীতে একটি গাড়ি ডুবে ৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেছেন, “ট্যাক্সির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি দাচানের কাছে নদীতে পড়ে ডুবে যায়। এ দুর্ঘটনায় ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে।”
তিনি আরো বলেন, এ ঘটনায় ২ জন আহত হয়েছেন ও ৩ জন নিখোঁজ রয়েছেন।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
“নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে,” – বলেন ওই কর্মকর্তা।
