২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার ১০ টি লক্ষ্যে ইসরায়েলি হামলা

গাজায় ফিলিস্তিন গেরিলাদের ১০টি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jul 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

গাজা থেকে ইসরায়েলে ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে রোববার এ হামলা কেরা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

রকেট উৎক্ষেপণস্থল এবং অস্ত্র উৎপাদন কারখানাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন থেকে রকেট হামলার পর এ হামলা চালানো হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, দক্ষিণের ইসরায়েলি সম্প্রদায় এলাকায় অবিরাম রকেট হামলার পর ইসরায়েলি বিমান গাজার কেন্দ্রস্থল ও দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের ১০ টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে এ হামলায় হতাহতের ঘটনার তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েল বৃহস্পতিবার গাজা সীমান্ত বরাবর স্থলবাহিনী জোরদার করেছে। রকেট হামলা বন্ধ না হলে আগ্রাসনের পদক্ষেপ নেয়ারই ইঙ্গিত এটি। সীমান্তবর্তী দেশ মিশর দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি করার চেষ্টা চালাচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরে সম্প্রতি ইহুদি বসতির তিন কিশোর অপহরণ এবং হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। তিন কিশোর অপহরণ ও হত্যার ঘটনা জন্য ইসলায়েল গাজার ফিলিস্তিনি গেরিলা দল হামাসকে দোষারোপ করেছে।