২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

পাকিস্তানের পাঞ্জাবে এক সড়ক দুর্ঘটনায় অন্ততপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 03:49 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সারগোদার একজন অধিবাসী ব্যক্তিগত গাড়িতে করে স্ত্রী, দুই মেয়ে ও ড্রাইভারসহ লাহোরের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু বেপরোয়া গতির কারণে সেটি রাস্তার ওপর উল্টে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি, তার স্ত্রী ও এক মেয়ে দুর্ঘটনাস্থলেই মারা যান। আর গাড়িচালক ও অপর মেয়েকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান।