২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসে সোনাখনিতে ১১ শ্রমিক আটকা

হন্ডুরাসে একটি ছোট সোনারখনিতে ভূমিধসে ১১ জন খনিশ্রমিক আটকা পড়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jul 2014, 03:41 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

বুধবার এ ঘটনা ঘটেছে বলে দেশটির দমকলকর্মীরা জানিয়েছেন।

রাজধানী তেগুচিগালপা থেকে ৭০ মাইল দক্ষিণে সান জুয়ান আরিবার ওই খনিটিতে উদ্ধার অভিযান চলছে।

দমকলকর্মীরা জানিয়েছেন, তারা ভূগর্ভে আটকে পড়া তিনজন শ্রমিকের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছেন। বাকি ৮ জনের সঙ্গে কোন ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।

দমকল কর্মকর্তা লেফট্যানান্ট ম্যানুয়েল দে জেসাস রেইস বলেন, “আমরা আটকে পড়া তিনজন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। অত্যন্ত সতর্কতার সঙ্গে মাটি ও পাথর সরিয়ে আমরা তাদের উদ্ধারের জন্য তাদের কাছে পৌঁছতে চাইছি।”

আরো ভূমিধস যেন না ঘটে সে কারণে দমকলকর্মীদের ধীরোগতিতে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে বলেও রেইস জানান।

খনিটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে ২৬০ ফুট গভীরে বলে জানা গেছে।