২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চীনের কিনঘাই প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 03:04 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার সন্ধ্যায় কিনঘাইয়ের হুয়াঙউয়ান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সিনহুয়া জানিয়েছে, একটি ট্রাক্টর একটি জিপ ও দুটি গাড়িকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে একটি ঢালু রাস্তায় ট্রাক্টরটির ব্রেক নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।