২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে দূতাবাস নিরাপত্তায় মার্কিন সেনা প্রেরণ

বাগদাদে মার্কিন দূতাবাসের নিরাপত্তা দিতে ২৭৫ জন সেনা সদস্যকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 01:33 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

হোয়াইট হাউজের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এই সেনা সদস্যরা সাময়িকভাবে বাগদাদে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতা করবেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বার্সা ও ইরবিলে মার্কিন কনস্যুলেটের কর্মকাণ্ড পরিচালনায় দূতাবাসকর্মীদের সহায়তা করতে ২৭৫ জন সেনা সদস্যকে পাঠানো হচ্ছে। এটিই তাদের মূল কাজ।

বিবৃতিতে আরো বলা হয়, বিমানক্ষেত্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা রক্ষায় ১০০ সেনা সদস্য কাজ করবেন।

“ইরাকি সরকারকে জানিয়েই এই সেনা সদস্যদের পাঠানো হচ্ছে”, বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি ইরাকের সুন্নি বিদ্রোহীরা গোষ্ঠী দি ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ত (আইএসআইএস) দেশটির বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে।

তবে এগুলোর মধ্যে কয়েকটিতে আবার দেশটির সরকারি বাহিনী পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

জাতিসংঘ জানিয়েছে, চরমপন্থী সুন্নি এই গোষ্ঠীটি ইতোমধ্যে শত শত মানুষকে হত্যা করেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই বলেছেন, বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা যুদ্ধাপরাধের পর্যোয়ভুক্ত।

বিদ্রোহীরা দেশটির রাজধানী বাগদাদ অভিমুখে যাত্রা করার হুমকি দিলে শহরটির নিরাপত্তা বাড়ানো হয়।