শ্রীলঙ্কায় দাঙ্গায় নিহত ৩, কারফিউ
শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে কট্টরপন্থি বৌদ্ধদের সঙ্গে রাতভর সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৩ মুসলিম নিহত হয়েছে।
শ্রীলঙ্কায় কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সদাঙ্গা। আলুথগামা শহরে একটি মসজিদের কাছে গুলিতে নিহত হয় ওই তিনজন। গুরুতর আহত হয়েছে ৭৮ জনেরও বেশি মানুষ। বিচারমন্ত্রী রউফ হাকিম একথা জানিয়েছেন।
আলুথগামা এবং কাছাকাছি বেরুওয়ালায় কারফিউ জারি করা হয়েছে। বৌদ্ধ জনগোষ্ঠী অধুষ্যিত শ্রীলঙ্কায় ১০ শতাংশ মুসলিম। রোববার মধ্যরাতের পর দুপক্ষের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষের পর গুলিবিদ্ধ হয়ে তিন মুসলিম নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিএস (বদু বালা সেনা) নামে পরিচিত চরমপন্থী বৌদ্ধ জনগোষ্ঠীর সমাবেশ থেকে রোববার আলুথগামায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে।
