ইয়েমেনে সেনাবাহী একটি বাস লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
রয়টার্স
>> আইএএনএস/
রয়টার্স
Published :
15 Jun 2014, 02:59 PM
Updated :
22 Aug 2022, 06:30 PM
ইয়েমেনি এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এডেন থেকে ১৫ কিমি উত্তরে বাসটির ওপর হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা।
বাসটি ওই সময় নিকটবর্তী বাসাহীব সামরিক হাসপাতালের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা সিনহুয়াকে অপর এক ইয়েমেনি এক কর্মকর্তা বলেছেন, “এডেন প্রদেশের শেখ ওসমান শহরে মুখোশধারী বন্দুকধারীরা সশস্ত্র বাহিনীর এক বাসের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে, এতে নয়জন নিহত হয়েছেন, এদের মধ্যে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।”
তিনি আরো বলেন, “সেনা ও চিকিৎসা কর্মকর্তাবাহী বাসটি এডেনের একটি সামরিক হাসপাতালের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়।”
হামলায় ৭ জন নিহত ও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
ইয়েমেনে সেনাবাহী একটি বাস লক্ষ্য করে বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
রয়টার্স | >> আইএএনএস/ | রয়টার্স
প্রকাশিত: ১৪:৫৯, ১৫ জুন ২০১৪ | আপডেট: ১৮:৩০, ২২ আগস্ট ২০২২