২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডীয় ৩ পুলিশ হত্যাকারীকে ধরতে অভিযান

কানাডার রাজকীয় অশ্বারোহী তিন পুলিশ (আরসিএমপি) হত্যাকারীকে ধরতে অভিযান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 02:39 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

এক বন্দুকধারীর গুলিতে তারা নিহত হন। এ ঘটনায় আহত হন আরো দুই পুলিশ।

আরসিএমপি’র পক্ষ থেকে ট্যুইটারে ২৪ বছর বয়সী জাস্টিন বার্কুয়ের একটি ছবি দেয়া হয়। সামরিক পোশাক পরিহিত এই ব্যক্তিই ছদ্মবেশধারী হত্যাকারী বলে সন্দেহ করা হচ্ছে।

ওই ব্যক্তিকে ধরার অভিযান যে এলাকায় চালানো হয় সেখানকার অধিবাসীরা জানিয়েছেন, তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৯ থেকে ১০টি গুলির শব্দ শুনেছেন।

তারা আরো জানিয়েছেন, তাদেরকে অভিযান চলাকালীন বাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে, সন্দেহভাজনকে আটক না করা পর্যন্ত বাইরে বের না হওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।