২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় ভারতের এক মন্ত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 10:15 AM

Updated : 25 Apr 2022, 04:16 PM

নিহত গোপীনাথ মুণ্ডে বিজেপির জ্যেষ্ঠ নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারে পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানী নয়া দিল্লিতে বিমানবন্দরে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার পড়েন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

গুরতর আহত অবস্থায় গোপীনাথকে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

তার দুর্ঘটনার খবর শুনে নিতিন গাড়কারি ও হর্ষ বর্ধনসহ বিজেপির জ্যেষ্ঠ কয়েক নেতা হাসপাতালে ছুটে আসেন।

গত ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে শপথ নেন বিজেপির মহারাষ্ট্রের এই নেতা।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা মহারাষ্ট্রের বিড-এ বেশ কয়েকটি জনসভায় যোগ দেয়ার কথা ছিল গোপীনাথের। সেজন্য মুম্বাইয়ের ফ্লাইট ধরতে বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি।