২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে ইরাকে নিহত প্রায় ৮শ’

ইরাকে এ বছর মে মাসে সহিংসতায় নিহত হয়েছে প্রায় ৮শ’ মানুষ। বিপুল সংখ্যক এ প্রাণহানির ঘটনায় গত মাসটিই সবচেয়ে রক্তক্ষয়ী ছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jun 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

মোট ৭৯৯ জন নিহতের মধ্যে ১৯৬ জনই ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য। আর বাদবাকীরা সাধারণ নাগরিক। সুন্নি মুসলিম জঙ্গি হামলায়ই সাধারণত মানুষ নিহত হয়েছে বশি।

তবে জাতিসংঘের এ হিসাবের চেয়ে ইরাকে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে জানানো হয়েছে খবরে। কারণ নিহতের নতুন এ পরিসংখ্যানে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের হতাহতের সংখ্যা যোগ করা হয়নি। ওই অঞ্চলে সেনাদের সঙ্গে আদিবাসী ও জঙ্গি গ্রুপগুলোর লড়াই চলছে।

তবে ২০০৬-২০০৭ সালের তুলনায় ইরাকে রক্তক্ষয় কমে এসেছে। ওই সময় দেশটিতে শিয়া-সুন্নি হত্যাকাণ্ড তুঙ্গে পৌঁছেছিল। কিন্তু ২০০৮ সাল থেকে সহিংসতা কমে আসতে শুরু করার পর গত বছরই ছিল ইরাকের সবচেয়ে রক্তক্ষয়ী বছর।