২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় জাতিসংঘের খাদ্য সহায়তা

সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলের মানুষদের জন্য ১৫ ট্রাক খাদ্য সহায়তা পাঠিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 03:33 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

আন্তর্জাতিক এই সংস্থাটির মানবিক বিষয়ক দপ্তর (ওসিএইচএ) এই তথ্য জানিয়েছে।

“ট্রাক বহরে ১৫ হাজার মানুষের জন্য ওষুধ ও ১০ হাজার মানুষের উপযোগী ঘরবাড়ির সরঞ্জামও পাঠানো হয়েছে”, বলে জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন।

“সরকার পক্ষ ও বিদ্রোহী উভয়পক্ষের নিয়ন্ত্রিত আলেপ্পোর অবরুদ্ধ হয়ে পড়া প্রায় অর্ধলক্ষ মানুষের জন্য সহায়তা পাঠানোর বিষয়টি প্রদেশটির গভর্নর গত সপ্তায় অনুমোদন করার পর তারই অংশ হিসেবে এই ট্রাক বহর পাঠানো হয়”, শুক্রবার জানিয়েছেন ওই মুখপাত্র।

জানা গেছে, আলেপ্পোর পানি সরবরাহ ও উৎসগুলো আকাশ হামলা ও গোলা নিক্ষেপের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শুধুমাত্র এপ্রিলেই সেই ব্যবস্থা ডজনেরও বেশি বার মেরামত করা হয়।

আলেপ্পোর কারাগারে আটক ২৫০০ বন্দি খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসার অভাবে মারাত্মক অমানবিক পরিস্থিতিতে রয়েছেন।

তাদের মধ্যে প্রায় শত বন্দি খাদ্য, ওষুধ ও চিকিৎসার অভাবে মারা গেছেন।