২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলবে: ইউক্রেইন

ইউক্রেইনের সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত পূর্বাঞ্চলের রুশপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

ইউক্রেইনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো কোভাল শুক্রবার একথা বলেছেন।

পূর্ব ইউক্রেইনের স্লোভানিয়াস্কে বৃহস্পতিবার রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়ে এক জেনারেলসহ ১৪ জনের মৃত্যুর পর মাইখাইলো অভিযান চালিয়ে যাওয়ার এ ঘোষণা দিলেন।

“আমাদের কাজ হচ্ছে ওই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা”, বলেন তিনি।

ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়া বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে বলে ফের অভিযোগ করে কোভাল বলেন, ইউক্রেইনের সেনারা সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না সেখানে স্বাভাবিক জীবন এবং শান্তি ফিরে আসে।