২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ধনকুবেরকে ‘গোপনে’ ফাঁসি

২৬০ কোটি ডলারের ব্যাংক জালিয়াতিতে জড়িত থাকার আভিযোগে মহাফরিদ আমির-খোসরাভি ওরফে মনসুর আরিয়া নামের এক ধনকুবেরকে গোপনে ফাঁসি দিয়েছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 11:51 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটিই সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি।২০০৭ সালে এ জালিয়াতি হয় বলে জানিয়েছে ‘দ্য মেইল অনলাইন’।

বিলিওনিয়ার ব্যবসায়ী খোসরাভি দলিল জালিয়াতি করে দেশের সবচাইতে বড় ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩৫ টির মতো কোম্পানি ও একটি ফুটবল ক্লাবের মালিক হয়েছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মামলায় সুপ্রিম কোর্ট খোসরাভির মৃত্যুদণ্ড বহাল রাখার পর তেহরানের এভিন কারাগারে তাকে ফাঁসি দেয়া হয় খুব গোপনে। খোসরাভির মৃত্যুদণ্ড কার্যকরের কথা এমনকি তার আইনজীবীকেও জানানো হয়নি।

খোসরাভির আইনজীবী ইরানের একটি অনলাইন সংবাদমাদ্যমকে জানান, ফাঁসি কার্যকর করার পর এ ব্যাপারে তাদেরকে জানানো হয় ।

খোসরাভির সঙ্গে জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে আরও ৩৯ জনকে দন্ডিত করেছে আদালত। যাদের মধ্যে আরও ৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।