২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোকো হারামের হামলায় আরো ২৮ জনের মৃত্যু

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হামলায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 May 2014, 11:36 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলের দুর্গম বোর্নো রাজ্যের তিনটি গ্রামে ওই হামলা হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

হামলার একটি ঘটনা ঘটেছে কেমেরুন সীমান্তবর্তী চিবুক অঞ্চলে, যেখান থেকে একমাস আগে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল তারা।

আরেকটি হামলা হয় নাইজার সীমান্তবর্তী কেরেনুয়া শহরে। সেখানে গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

এছাড়া চিবুক থেকে কয়েক কিলোমিটার দূরে কুবুর গ্রামে অরেকটি হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইসলামি রাষ্ট্রের দাবিতে লড়াইরত বোকো হারাম সম্প্রতি দেশটির বোর্নো অঞ্চলকে তাদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে। একমাস আগে সেখান থেকে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে অন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক রোষের মুখে পড়ে জঙ্গি গোষ্ঠীটি।

আন্তর্জাতিক মহলের উদ্যোগের ফলে সম্প্রতি বোকো হারামের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, গত ১৪ এপ্রিল স্কুলছাত্রীদের অপহরণের পর এ পর্যন্ত অন্তত ৪৫০ সাধারণ মানুষ নিহত হয়েছে বোকো হারামের হামলায়।

এদিকে জঙ্গিদের উন্থান ঠেকাতে কৌশল নির্ধারণের আলোচনা করতে এখন দক্ষিণ আফ্রিকায় আছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন।

পুরনো খবর:

বোকো হারামের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা