২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২৯

সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 08:40 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশে বাদ আল সালাম সীমান্তের কাছে কারাজ সাজু এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইট জানায়, নিহতদের মধ্যে তিন শিশু ও পাঁচজন নারী রয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়, ১২টি অ্যাম্বুলেন্সে করে আহতদেরকে সীমান্তের ওপারে তুরস্কের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার স্থানটি বিদ্রোহীগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্ট (আইএসআইএস) এর নিয়ন্ত্রণে রয়েছে।